সীন্দবাদ ডেক্স : খুলনায় ২৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (নভেম্বর ১৩) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী প্রায় আড়াই হাজার কোটি টাকার এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলোর মধ্যে আটটি প্রকল্প রয়েছে গণপূর্ত বিভাগের।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনা আসেন। খুলনা সার্কিট হাউস ময়দানে মহাসমাবেশ-মঞ্চ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত প্রায় ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

উদ্বোধন হওয়া ২৪টি উন্নয়ন প্রকল্পগুলো- ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ, সিভিল সার্জনের অফিস ভবন ও বাসভবন নির্মাণ, খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন কাজ, ১০তলা ভিত্তিসহ ১০তলা ভবন (সিভিল, স্যানিটারি ইন্টারনাল রোড, সার্ফেস ড্রেন এবং বৈদ্যুতিক কাজ), খুলনা কেন্দ্রে ১০তলা বিশিষ্ট নারী হোস্টেল ভবন নির্মাণ, পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক), নির্মিত শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র, ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ তলা একাডেমিক কাম ৪-তলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণ, বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, খুলনা কলেজিয়েট স্কুলের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, সরকারি বঙ্গবন্ধু কলেজের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসার ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ, আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়ের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ, পাইকগাছা টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫ তলা একাডেমিক কাম ওয়ার্কশপ ও ৪-তলা প্রশাসনিক ভবন, ডুমুরিয়া উপজেলাধীন বসুন্দিয়াডাঙ্গা বাজার -মাগুরখালী ইউপি অফিস (চরচরিয়া শিবনগর সড়ক) সড়কে ২ হাজার ৪৯০ মিটার চেইনেজে ভদ্রা নদীর ওপর ৩১৫ দশমিক ৩০ মিটার লম্বা পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, খালিশপুর বিআইডিসি রোডে চেন, ফুটপাথ নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ, দৌলতপুর, খুলনাতে অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা এর ৬-তলা বিশিষ্ট নবনির্মিত অফিস ভবন, দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার ৪ তলা ভিতের ৪ তলা ছাত্র হোস্টেল নির্মাণ (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক), নির্মিত খুলনা ড্রেজার বেইজ ভবন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত পাঁচ প্রকল্পের মধ্যে রয়েছে- স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ, মাথাভাঙ্গা, খুলনা। দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ৫ তলা একাডেমিক কাম ৪-তলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজ। পাইকগাছা উপজেলাধীন জিসি-লস্কর বাজার-বাইনতলা বাজার- বগুলারচর বাজার-শুড়িখালী বাজার ডান্ডারপোল বাজার-গালাবাড়ি জিসি সড়কে ২৩০০ মিটার চেইনেজে কুবুলিয়া নদীর উপর ৭৪৮.৯০ মিটার ব্রিজ নির্মাণ কাজ। ‘আকলিমা খাতুন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পাইকগাছা, খুলনা স্থাপন’ প্রকল্প। বসন্তপুর নদী বন্দর, কালিগঞ্জ, সাতক্ষীরা।