১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায়। এ বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এ কেন্দ্র করবে।

বুধবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

ট্যারিফভিত্তিতে বিদ্যুৎ কিনতে ২৫ বছরে প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১ টাকা ১১ পয়সা হিসাবে আনুমানিক ৪ হাজার ৬৮ কোটি টাকা পরিশোধ করতে হবে। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।