সিন্দবাদ ডেস্ক : মোট শত কোটি ডলারের একাধিক ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) এবং বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এডিবি এবং বাংলাদেশ পক্ষে চুক্তির নথিতে স্বাক্ষর করেন।
জানা গেছে, স্মার্ট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎশক্তির দক্ষতা বাড়ানোর জন্য ২০ কোটি ডলার, দেশীয় ভ্যাকসিন, থেরাপিউটিকস ও ডায়াগনস্টিকস স্থাপনা ও ভ্যাকসিন সরবরাহে জাতীয় নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার জন্য দেবে ৩৩ কোটি ৬৫ লাখ ডলার।
চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানি, স্যানিটেশন সেবার জন্য দেয়া হচ্ছে নয় কোটি ডলার।
এছাড়া বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি (আইটি) প্রোগ্রামের উন্নয়নের জন্য আরেক চুক্তিতে বাংলাদেশকে পাবে ১০ কোটি ডলার।







