সিন্দবাদ ডেস্ক : প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ২০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ইআরডিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইডিমন গিনটিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এলাকায় ৬ দশমিক ৫ লাখ স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার সংযোজন করা হবে।







