২০২৩ সালের সেরা ব্যংকিং এ পুরস্কার পেল ‘সোশ্যাল ইসলামী ব্যাংক’। পুরস্কারটি নবম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর রিটেইল ব্যাংকিং ইন বাংলাদেশ-২০২৩’।

বাহরাইনের একটি হোটেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান পুরস্কারটি গ্রহন করেন।

বিশ্বব্যাপী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইসলামিক ব্যাংকিং দক্ষতা ও কর্মদক্ষতা বিশ্লেষণপূর্বক ব্যাংক এ পুরস্কার দেয়া হয়। এ পুরস্কারের ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেন ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অধ্যাপক ড. হুমায়ুন দার।

পুরস্কারটি দিয়ে থাকে যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউস ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিটিকা।

অনুষ্ঠানে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন উপস্থিত ছিলেন।