সীন্দবাদ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স‘র আগামী ১৬ ডিসেম্বর সকল রুটের বিমান টিকিটে ১৬ শতাংশ ছাড়ের ঘোষণা দেয় বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এ বিমান সংস্থাটি।

শুক্রবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের অভ্যন্তরীণ রুটসহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘণ্টা) এ ছাড় চলবে। যাত্রীরা ১৬ ডিসেম্বরসহ শিডিউলে থাকা পরবর্তী যে কোনো তারিখের টিকিট সেদিন ডিসকাউন্টে কিনতে পারবেন।

বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, বিমানের মোবাইল অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ১৬ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া ওয়েবসাইট www.biman-airlines.com ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে।