সীন্দবাদ ডেস্ক : সম্প্রতি ভারতে অনুষ্ঠিত গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান এফ রহমান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাতে একটি নৌকার রোপ্য রেপ্লিকা তুলে দেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ও শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক বিষয়ক বিভাগ এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) এর যৌথ উদ্যোগে এই ফোরাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভারতের অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমন। ফোরামের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, ‘বহু-সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল‘।
ফোরামে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন যাত্রা থেকে অনুপ্রেরণা’ শীর্ষক সেশনে ভাষণ দেন। এছাড়াও তিনি সেশন সঞ্চালক ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।







