সীন্দবাদ ডেস্ক : আইএমএফ এর ৬৮ কোটি ৯৮ লাখ ডলার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৪০ কোটি ডলার ঋণের পরিমান যোগে দেশের রিজার্ভ কিছুটা বেড়েছে। এই দুই সংস্থার ঋণ পাওয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আর খরচ করার মতো রিজার্ভ (বিপিএম৬) ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

রোববার (১৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান। সম্মেলনে সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মেজবাউল হক বলেন, আইএমএফের ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিবির ৪০ কোটি ডলার ঋণের অর্থ পাওয়া রিজার্ভও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আর রোববার রিজার্ভ বেড়ে হয়েছে ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আর আইএমএফের শর্ত (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
চলতি মাসে দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ অন্যান্য সোর্স থেকে আরও ১৩ কোটি ডলার আসবে। আর এসব অর্থের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কিছুটা বাড়বে।

এডিবির ৪০ কোটি ডলার ছাড়াও দক্ষিণ কোরিয়ার ৯ কোটি ডলারসহ আরও প্রায় ১৩ কোটি ডলার আসবে। ফলে রিজার্ভের পরিমান কিছুটা বাড়লেও জানুয়ারিতে আকু পেমেন্ট রয়েছে। সেখানে ১ বিলিয়ন ডলারের কিছু বেশি রিজার্ভ থেকে বের হবে যাবে।