সীন্দবাদ ডেস্ক : সুইজ খালের নিরাপত্তায় ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ অভিযান শুরুর পর ডেনিশ কোম্পানি গ্লোবাল শিপিং জায়ান্ট মায়েরস্ক এই রুটে তাদের জাহাজ প্রবেশের ঘোষনা দেয়।

রোববার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে কোম্পানিটি। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার পর লোহিত সাগরে তাদের কার্যক্রম স্থগিত ঘোষনা করেছিল ডেনিশ কোম্পানিটি।

বিবৃতিতে কোম্পানিটি জানা যায়, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লোহিত সাগরে চলাচল শুরু করতে জাহাজ প্রস্তুত করছে মায়েরস্ক। তাদের অগ্রাধিকারের শুরুতেই রয়েছে কর্মীদের নিরাপত্তা। ‘অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান’ নিরাপত্তা অভিযান পুরো শিপিং শিল্পের জন্য সুখবর ও এটি বিশ্ব বাণিজ্যের জন্য কার্যকরী সিদ্ধান্ত। মার্কিন নেতৃত্বাধীন নতুন নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার পর তাদের কনটেইনার জাহাজ পুনরায় লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রবেশ করবে।

নিরাপত্তা অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। বহুজাতিক এ নিরাপত্তায় আরো কাজ করছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।
বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ও কনটেইনার বাণিজ্যের ৩০ শতাংশ লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগকারী জলপথ সু্য়েজ খাল দিয়ে যায়।

খবরে – সিএনএন