মোঃ আল-আমিন হোসেনঃ প্রতি বছরের মত ২০২৩ সালকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেয় শিপিং সেক্টরের প্রতিষ্ঠান সীওয়েভ মেরিন।
বুধবার (৩ জানুয়ারি) আগ্রাবাদ বারিক বিল্ডিং সীওয়েভের নিজস্ব কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠানে সীওয়েভ এর সিইও লায়ন শেখ সামিদুল হক কেক কেটে নতুন বছরকে বরণ করে নেয়।
এসময় সীওয়েভ এর সিইও লায়ন শেখ সামিদুল হক প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অপারেশন এর উপদেষ্টা এ এইস এম আশরাফ হোসেন, ফিন্যান্সের উপদেষ্টা মশিউর রহমান সহ সীওয়েভ মেরিনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।







