সীন্দবাদ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) এর তথ্যমতে শিগগিরই সুদের হার না। ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইউরোর বিপরীতে তা ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক দাঁড়িয়েছে ১০৩.৫৪ পয়েন্টে। ইউরোর বিপরীতে গত ৭ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বেশি। ইউরোর অবমূল্যায়ন ঘটেছে ০.০৬ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১.০৮১১ সেন্টে। যা ১৩ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

তবে জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবনমন ঘটেছে ০.০৬ শতাংশ। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৪৬.৮১ ইয়েনে। এর আগের দিন ইউএস মুদ্রার পতন হয় ০.৪৭ শতাংশ।

খবরে – রয়টার্স