সীন্দবাদ ডেস্ক :: জ্বালানি আমদানির লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) ও বাংলাদেশ সরকারের মধ্যে প্রায় ২১০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু চুক্তির আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের এমনটা জানান। ঋণচুক্তিটি ২০২৪-২৫ অর্থবছরের জন্য করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাক্ষরিত চুক্তিটিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহযোগী প্রতিষ্ঠান আইটিএফসির পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার এম নাজিম নুরদালি এবং বাংলাদেশের পক্ষে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নুরুল আলম।

জ্বালানি খাতে ব্যয়ের জন্য আইটিএফসি থেকে বাংলাদেশ আগেও তেল ক্রয়ে সহায়তা নিয়েছে। স্বাক্ষরিত ঋণচুক্তি হতে ৫০ কোটি ডলার এলএনজি আমদানির জন্য ব্যবহার করবে পেট্রোবাংলা। বাকি ১৬০ কোটি ডলার জ্বালানি তেল আমদানিতে ব্যবহার করবে বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন)।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তেল ও গ্যাসের ক্ষেত্রে এটি একটি বড় মাইলফলক। নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থার ক্ষেত্রে এটি বড় একটি ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ২.১ বিলিয়ন ডলারের মধ্যে ১.৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। ৮০০ মিলিয়ন ডলার দেবে আইটিএফসি।