সীন্দবাদ ডেস্ক :: প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরও সম্প্রসারণ হবে। রেল সার্ভিস খুবই সস্তায় দিয়ে থাকে। এই সেবাখাতকে আরো বিকশিত করতে প্রত্যেকটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী রাজবাড়ী স্টেশনে নামেন। এসময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেয়া হবে। যে লক্ষ্যে, রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি হবে।

আরও বলেন, রেলের সম্প্রসারণের জন্য আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
রাজবাড়ীতে রেলের কারখানা নির্মাণ করা হবে। কারখানাটি ১০৫ একর জমির উপর নির্মাণ হবে। সেখানে রিপেয়ারিং, মেইনটেইনস এর কাজ হবে।
আমাদের চেষ্টা আছে এখানে ট্রেনের বগি তৈরির ব্যবস্থা করা।

অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্তসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।