নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন সম্মিলিত পরিষদের প্রার্থীগণ। ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আগ্রাবাদ, দেওয়ানহাট ও মনছুরাবাদ এলাকায় তারা বিভিন্ন তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানে প্রচার প্রচারনা চালান।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের প্রার্থীগণ যথাক্রমে বিজিএমইএ’র বর্তমান সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি গ্রুপ), বর্তমান পরিচালক এম. আহসানুল হক (এমহিকো ফেব্রিক্স (প্রাঃ) লিঃ), মোহাম্মদ মুসা (মদিনা গার্মেন্টস্ লিঃ), আমজাদ হোসেন চৌধুরী (হাই- ফ্যাশন লিমিটেড), মোস্তফা সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস্ লিঃ), মোহাম্মদ রাকিব আল নাছের (আর্জেন্টা গার্মেন্ট ইন্ডাঃ লিঃ), মোঃ আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্ লিঃ) এবং গাজী মোঃ শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্ ইন্ডাষ্ট্রিজ লিঃ)।
এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) সহ বিভিন্ন পোশাক শিল্পের সম্মিলিত পরিষদের মালিকবৃন্দ।
এ সময় তারা এই শিল্পকে আরো বিনিয়োগ বান্ধব অবস্থানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা, রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট পোশাক শিল্প গড়ার লক্ষ্যে আসছে ০৯ মার্চ, ২০২৪ইং তারিখে বিজিএমইএ নির্বাচনে সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীগণকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পোশাক শিল্পের সম্মানিত মালিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।







