সীন্দবাদ ডেস্ক :: রাষ্ট্রের মোট ৯টি ব্যাংক রেড জোনে, যার মাধ্যে ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এছাড়া ২৯টি ব্যাংক ইয়েলো জোনে এবং ১৬টি ব্যাংক গ্রিন জোনে রয়েছে।
দেশের ব্যাংকিং খাতের অর্ধবার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ। গ্রিন জোন সূচকের দিক থেকে ভালো পারফরমেন্সকে বোঝায় এবং মধ্যবর্তী অবস্থানকে ইয়োলো জোন বোঝায়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেসিক ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও এবি ব্যাংক হলো রেড জোনের ব্যাংক।







