দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। দেশের বাজারে এর আগে কখনো সোনার এতো দাম হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) হতে নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাক হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে।