আহমেদ রকিব: চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় উৎপাদনে যাবার সম্ভবনার কথা জানিয়েছেন সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান । গত বছরের ২২ নভেম্বর সিইউএফএলের অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ পর্যন্ত প্রায় ৪৯ দিন কারখানাটি বন্ধ হয়ে আছে। এতে করে সিইউএফএল এর ক্ষতি হচ্ছে প্রায় দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার ।

সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের নভেম্বর মাসে কারখানায় আগুন লাগার পর আমরা দ্রুত কারখানা মেরামতের কাজে হাত দিই। আমাদের মেরামতের কাজ এখনো শেষ হয় নাই। আসলে একটি কারখানা স্বাভাবিকভাবে ২০ বছর পর্যন্ত চলতে পারে কিন্তু সিইউএফএল এর বয়স প্রায় ৩৫ বছর। যার কারণে এই কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি এবং মেরামতের ব্যয় ও সময়ও বেশি লাগছে। তাই মেরামত কাজ শেষ না হওয়ায় কারখানা উৎপাদনে যেতে পারছে না।
বর্তমানে সিইউএফএলে দৈনিক ১১ হাজার মে. টন ইউরিয়া সার উৎপাদন হয়ে থাকে। প্রতি মে. টন সারের বাজার মূল্য ২০ হাজার টাকা। সে হিসাবে কারখানাটি দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার সার উৎপাদন করে ।
তিনি আরো বলেন, চলতি মাসের ২৭–২৮ তারিখের মধ্যে মেরামত কাজ শেষে কারখানা উৎপাদনে যাবে।

উল্লেখ্য, সিইউএফএল দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। প্রতি মে. টন সার ২০ হাজার টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার সার উৎপাদিত হয়। কারখানাটিতে আগুন লাগার পর হতে প্রায় ৪৯ দিন কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। যার ফলে শ্রমিকদের মাঝেও অসন্তোষ বিরাজ করছে। শ্রমিকদের দাবি আর দ্রুত এই মেরামতের কাজ শেষ করে আবারো উৎপাদনে শুরু হোক কারখানাটি।