মোঃ পারভেজ: বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশন (বাফা)’র ২০২৩-২৫ সালের বোর্ড অব ডাইরেক্টর নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে কবির আহমেদের নেতৃত্বাধীন সম্মিলিত ফোরাম।
১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রামে হল ২৪ কনেভনশন সেন্টার এবং ঢাকা কুর্মিতলা গলফ ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু করে এই ভোট চলে বিকাল ৫ টা পর্যন্ত।
এবার বাফার নির্বাচনে চট্টগ্রাম রিজিওনে সম্মিলিত ফোরামের বিপরীতে কোন ফোরাম না থাকায় ফোরাম থেকে খাইরুল আলম সুজন (এসওএল লজিস্টিকস), মোঃ জহির আহমেদ সরকার (এয়ার সী গ্লোবাল ফ্রেইট লিঃ), মোঃ শাহ আলম (এম্ব্রোসিয়া শিপিং লিঃ), দোলন বড়ুয়া (এসিয়া পেসিফিক লজিস্টিকস), এস. এম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সী লিঃ), আমিয়া শংকর বর্মন (সার্কেল মেরিন লিঃ), আলমগীর হোসেন (কেরী ফার ইস্ট লজিস্টিকস (বাংলাদেশ) লিঃ), আকতার কামাল চৌধুরী (সিনোবেন কার্গো সিস্টেম লিঃ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

অপরদিকে ঢাকা রিজিওনে সম্মিলিত ফোরামের বিপরীতে কোনো প্যানেল না থাকলেও ৩ জন প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচন করে। স্বতন্ত্র প্রার্থীরা হলেন মাহাদী উল্লাহ মিয়া (রিলায়েন্স কার্গো সার্ভিস), মোঃ জাহাঙ্গীর আলম সরকার (থ্রি আই লজিস্টিকস প্রাঃ লিঃ) এবং তারিকুল ইসলাম তারেক (অক্টাগন ট্রেড ইন্টারন্যাশনাল )। ৩ জন স্বতন্ত্রই যথাক্রমে ২৬১, ২৪৪ এবং ২১১ ভোট পেয়েছে যা সর্বনিম্ন।
সর্বোচ্চ ৫৯১টি ভোট পেয়েছেন সম্মিলিত ফোরামের প্যানেল লিডার কবির আহমেদ (কনভেয়র ইউনি এক্সপ্রেস)।

সম্মিলিত ফোরমের অন্যান্য প্রার্থী নাসির আহমেদ খান (আরিয়ান ফ্রেইট লাইনস লিঃ) ৫৮৭ ভোট, নুরুল আমিন (টাওয়ার ফ্রেইট লজিস্টিকস লিঃ) ৫৮৫ ভোট, কাজী মোঃ মাহফুজুর রহমান (কার্গোস্টার বাংলাদেশ) ৫৬৮ ভোট, মোঃ কামরুজ্জামান ইবনে আমিন (ট্রান্স টিম লিঃ) ৫৬৫ ভোট, এ. কে. এম ফাইজুল হক (ক্যপিটাল লজিস্টিকস লিঃ) ৫৬৪ ভোট, মোঃ খোরশেদ আলম (মার্ভেল ফ্রেইট লিঃ) ৫৪১ ভোট, মোঃ মাজহার হোসাইন (সান স্টার কার্গো সিস্টেমস লিঃ) ৫৩৭ ভোট, মোঃ হানিফ চৌধুরী ( এইচ. টি কার্গো সার্ভিস লিঃ) ৫২৪ ভোট, সুমন হাওলাদার (রেক্স ইকো-লজিস্টিকস লিঃ) ৫১৫ ভোট এবং জন এন. মন্ডল (রেলিএবেল এক্সপ্রেস লিঃ) ৪৯৪ ভোট পেয়ে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছেন।







