সীন্দবাদ ডেস্ক : বছরে প্রায় ১৯ হাজার পণ্যবাহী জাহাজে ব্যবহৃত সুয়েজ খাল নিরশ হয়ে পরেছে। হামাস সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলরত বিভিন্ন কন্টেইনার জাহাজে হামলা চালানোর ফলে সুয়েজ খালে এসব বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি মনে করছে বিশ্বের শিপিং প্রতিষ্ঠানগুলো।

সুয়েজ খাল ব্যবহার করতে না পারায় জাহাজগুলোকে এশিয়া এবং ইউরোপে যাতায়াতে প্রায় ৬ হাজার নটিক্যাল মাইল পথ বেশি অতিক্রম করতে হচ্ছে। বিকল্প পথগুলো অনেক লম্বা হওয়ায় বেড়ে যাচ্ছে পরিবহন ব্যয়, লাগছে অতিরিক্ত সময়। সুয়েজ খাল ব্যবহার করতে না পারায় বৈশ্বিক সরবরাহ চেইনেও নেতিবাচক প্রভাব পরবে বলে ধারনা এ খাতে সংপৃক্তদের।

বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানি কুহেন এবং নাগেল জানায়, তাদের ১০৩টি জাহাজ অন্য রুট ব্যবহার শুরু করেছে। জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপের আশপাশ ঘুরে গন্তব্যে পৌঁছাবে।

খবরে – দ্য গার্ডিয়ান।