মোঃ পারভেজ :: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সাবেক সদস্য মো: জামাল হোসেন চট্টগ্রামের শিপিং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান সীওয়েভ মেরিন অফিস পরিদর্শন করেন।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাবাদ বারিক বিল্ডিং সীওয়েভের নিজস্ব কার্যালয়ে পরিদর্শনে যান তিনি।

এসময় তিনি সীওয়েভ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং যাবতীয় কার্যক্রমের সার্বিক খোঁজ খবর নেন। পরে অফিসের কনফারেন্স রুমে সংক্ষিপ্ত বক্তব্যে সীওয়েভের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

সীওয়েভের উপদেষ্টা হিসেবে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সীওয়েভ এর সিইও লায়ন শেখ সামিদুল হক, অপারেশন এর উপদেষ্টা এ এইস এম আশরাফ হোসেন, ফিন্যান্সের উপদেষ্টা মশিউর রহমান সহ সীওয়েভ মেরিনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।