নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ’কে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পক্ষে পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদ, বন্দর সচিব মো: ওমর ফারুক এবং সিবিএ‘র সভাপতি মোহাম্মদ আজিম এবং সাধারণ সম্পাদক মোঃ নায়েবুল ইসলাম ফটিকের উপস্থিতিতে নব-নির্বাচিত এম এ লতিফকে এ শুভেচ্ছা জানায়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ এবং ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত (চট্টগ্রাম-১১) আসনে এবারসহ টানা ৪র্থ বারের মতন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ লতিফ।







