নিজস্ব প্রতিবেদকঃ দেশের উন্নয়নে আমাদের টিম কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নই এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন অ্যামস্ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল।
সোমবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আগ্রাবাদ বানিজ্যিক এলাকার বাশার চেম্বারে অ্যামস্ গ্রুপের নতুন কর্পরেট অফিস উদ্ভোদনকালে এসব কথা বলেন তিনি।
অ্যামস্ গ্রুপের নতুন কর্পরেট অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু।
এসময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় নতুন উদ্যোক্তা হতে তরুনদের আহবান জানান ও প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শুধু চাকরি করেতো দেশটাকে দাঁড় করানো সম্ভব নয়। চাকরির বাহিরেও আরো অনেক কিছু করার আছে উল্লেখ করে তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি তারই উদাহরন ও অনুপ্রেরনা সকলের কাছে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, অ্যামস্ গ্রুপ দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দেশের অর্থনীতির উন্নয়নে অ্যামস্ গ্রুপ আরো এগিয়ে যাবে বলে তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন সাবেক এই মেয়র।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের পক্ষে ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন খান, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস এসোসিয়েশনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট খাইরুল আলম সুজন, এসএস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইদা সুলতানা, অ্যামস গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সীওয়েভ মেরিনের সিইও লায়ন শেখ সামিদুল হক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







