সীন্দবাদ ডেক্স : হুন্দাই ও কিয়া ব্র্যান্ডের স্বত্বাধিকারী গোষ্ঠীটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আলসানে এক অনুষ্ঠানের আয়োজন করে। হুন্দাই মোটর দক্ষিণ কোরিয়ায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। হুন্দাই কোম্পানি এক বিবৃতিতে এমনটাই জানায়।
কোম্পানিটি এক বিবৃতিতে জানানো হয়, নতুন কারখানার নির্মাণকাজ ২০২৫ সালে শেষ হবে। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে যানবাহন উৎপাদন শুরু হবে। নতুন কারখানায় বছরে দুই লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরি হবে।
নতুন প্লান্টে এ গ্রুপের বিলাসবহুল ব্র্যান্ড জেনেসিস উৎপাদন করা হবে। অতীতে সেরা গাড়ি তৈরির উচ্চাকাঙ্ক্ষা আলসানকে একটি শহরে রূপ দিয়েছে।
হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী উইসান চুং বলেন, আমি বিশ্বাস করি, আলসান একটি উদ্ভাবনী গতিশীল শহর হবে। বিদ্যুতায়নের যুগে পথ দেখাবে এ প্লান্ট।
আয়োজিত স্থানটিতে কোম্পানিটি ১৯৬৮ সালে প্রথম অ্যাসেম্বলি প্লান্ট তৈরি করেছিল।







