সীন্দাবাদ ডেস্ক : ডলারের দাম ৫০ পয়সা করে কমানো হবে। রেমিট্যান্স ও রপ্তানিতে প্রতি ডলারে পাওয়া যাবে ১১০ টাকা। আর আমদানিকারকদের কাছে বিক্রি করা হবে ১১০ টাকা ৫০ পয়সায়।
বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলার কমানের সিদ্ধান্ত নিয়েছে।
সভায় প্রায় ৪০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো: আফজাল করিম বলেন, প্রায় এক বছর পর ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে আমদানি কমেছে ও রফতানি বাড়ছে। এছাড়া চলতি হিসাবে এখন ঘাটতি নেই। এ জন্য ডলারের দাম ৫০ পয়সা করে কমানো হবে।
এক বছরের বেশি সময় ধরে ডলারের জন্য বিভিন্ন ব্যাংকের ধারে ধারে ঘুরেও আমদানিকারকদের এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা। পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার থেকে বৈদেশিক মুদ্রা ডলারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো।







