সীন্দবাদ ডেস্ক : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সভাটি অনুষ্ঠিত হয়।

আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সভাটির সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন)কামরুল আহসান, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (এন্টি-টেরোরিজম ইউনিট) এস এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স)আবু হাসান মুহম্মদ তারিক, অ্যাডিশনাল আইজি (ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মসিউল হক চৌধুরীসহ আরো অনেকে।