সীন্দবাদ ডেস্ক : বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজার ইউরোপ ও আমেরিকায় কমেছে পোশাক রপ্তানি। গেছে বছরের এই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ০.২০ বিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের (জুলাই-নভেম্বর) প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৩.২৭ বিলিয়ন ডলার যা বাংলাদেশের মোট রপ্তানির ১৭.৪০ শতাংশ। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ কম। আগের বছর একই সময় বাংলাদেশ রপ্তানি করেছিল ৩.৪৭ বিলিয়ন ডলার। সেই সঙ্গে দেশের পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও কমেছে রপ্তানি।

এবছর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি বাড়ায় পোশাকে চাহিদা বাড়েনি। তাই পণ্য বিক্রির পরিমানও কম বলে জানায় সংশ্লিষ্টরা।

খবরে – দ্যা ডেইলি মেসেন্জার