সীন্দবাদ ডেস্ক : সব থেকে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা। অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম।
শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। রোববার থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে।







