মোঃ আল-আমীন হোসেন :: দেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটির পোর্টস এন্ড শিপিং সেক্টরের ২০২৩-২৫ সালের জন্য কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিশিষ্ট শিপিং ব্যবসায়ী খাইরুল আলম সুজনকে শুভেচ্ছা জানিয়েছে সীওয়েভ মেরিন সার্ভিস ও স্ক্যান ফ্রেইট সিস্টেম লিঃ এর সিইও লায়ন শেখ সামিদুল হক (মেম্বার বিএসএএ এন্ড বাফা)।

এফবিসিসিআই মহাসচিব আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খাইরুল আলম সুজন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লায়ন শেখ সামিদুল হক বলেন, পোর্টস এন্ড শিপিং সেক্টরের জন্য খাইরুল আলম সুজন একজন যোগ্য ব্যাক্তি। আমি এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাইনাই যে এমন গুরুত্বপূর্ণ স্থানে তারা একজন যোগ্য লোককে প্রাধান্য দিয়েছেন। খাইরুল আলম সুজনকে আমি সীওয়েভ মেরিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং আশা রাখি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি যথাযোগ্য ফল বয়ে আনবে।

খাইরুল আলম সুজন দেশের প্রতিষ্ঠিত একটি শিপিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি এসওএল লজিস্টিকস ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএসএ) পরিচালক এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস এসোসিয়েশনের (বাফা) ভাইস-প্রেসিডেন্ট।