সীন্দবাদ ডেস্ক:: বিজিএমইএ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই
প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে সম্মিলিত পরিষদের প্রার্থীগণ। ধারাবাহিক
প্রচারণার অংশ হিসেবে রোববার চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় তারা
বিভিন্ন তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানে প্রচার প্রচারনা চালান।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদের প্রার্থীগণ যথাক্রমে
বিজিএমইএ’র বর্তমান সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী (এইচকেসি
গ্রুপ), বর্তমান পরিচালক এম. আহসানুল হক (এমহিকো ফেব্রিক্স), মোহাম্মদ
মুসা (মদিনা গার্মেন্টস), আমজাদ হোসেন চৌধুরী (হাই-ফ্যাশন), মোস্তফা
সারওয়ার রিয়াদ (আরডিএম এ্যাপারেলস লিঃ), মোহাম্মদ রাকিব আল নাছের
(আর্জেন্টা গার্মেন্ট), মোঃ আবছার হোসেন (টপ স্টার ফ্যাশনস্ লিঃ) এবং গাজী
মোঃ শহিদ উল্লাহ (সনেট টেক্সটাইলস্ ইন্ডাস্ট্রিজ লিঃ)।
এ সময় বক্তারা, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা, রপ্তানি বান্ধব নীতিমালা
প্রণয়ন ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই শিল্পকে আরও বিনিয়োগ বান্ধব
অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী আসন্ন বিজিএমইএ নির্বাচনে
সম্মিলিত পরিষদের মনোনীত প্রার্থীগণকে পুর্ণ প্যানেলে জয়যুক্ত করার জন্য
নেতৃবৃন্দ বিভিন্ন পোশাক শিল্পের সম্মানিত মালিকদের প্রতি উদাত্ত আহ্বান
জানান।







