সীন্দবাদ ডেস্কঃ দেশের পুঁজিবাজারের লেনদেন বর্তমানে ৪ ঘন্টা চললেও আসন্ন রমজান মাসে পুঁজিবাজারে লেনদেন হবে সাড়ে ৩ ঘন্টা।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর মধ্যে বেলা ১ টা ২০ মিনিট থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস এবং ঈদ-উল-ফিতরের ছুটি শেষে এক্সচেঞ্জটির অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে এবং পুঁজিবাজারের লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চলবে (এর মধ্যে ২ টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন)।







