নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম মনিরুজ্জামান’র সাথে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ)’র নেতৃবৃন্দ।
১৩ আগস্ট (মঙ্গলবার) চট্টগ্রাম বন্দরের সভা কক্ষে বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বে এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
সভায় বন্দরের নতুন চেয়ারম্যানের সাথে বিএসএএ’র চেয়ারম্যানের নৌপরিবহন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সভা শেষ হয়।
এসময় চট্টগ্রাম বন্দরের কমডোর এম ফজলার রহমান, সদস্য (হারবার ও মেরিন), বিএসএএ পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী শিমুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খান মামুনুর রশিদ, খাইরুল আলম সুজন, মো: সাজ্জাদুর রহমান, মো. আসলাম, এসএম মাহবুবুর রহমান, নজরুল ইসলাম,ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো: আলী আকবর, মুনতাসির রুবাইয়াত, এসএম এনামুল হক, মো: রাশেদ, মো: আসিফ ইফতেখার হোসাইন, এবং আজমীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







