বিশ্বকে তীব্র জলবায়ু পরিবর্তন এড়াতে চলতি দশকের মধ্যে মিথেন নিঃসরণ করা জরুরি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী ২০৩০ সাল থেকে ইউরোপের জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে মিথেন নির্গমন সীমা নির্ধারণে একটি চুক্তিতে পৌঁছেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সরবরাহকারীদের চাপ দেবে ইইউ। রয়টার্স এর খবর।

ইইউ কাউন্সিল জানায়, সদস্যরা ২০৩০ সালের মধ্যে ইউরোপে জীবাশ্ম জ্বালানি পাঠানোর ক্ষেত্রে বিদেশী উৎপাদকদের ওপর সর্বোচ্চ মিথেন তীব্রতার সীমা বেঁধে দিতে সম্মত হয়েছে। এ আমদানি বিধি যুক্তরাষ্ট্র, আলজেরিয়া ও রাশিয়াসহ প্রধান গ্যাস সরবরাহকারী দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইইউ পার্লামেন্টের সহপ্রধান আলোচক ইউত্তা পাউলস বলেন, দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ গ্রিনহাউজ গ্যাস মোকাবেলা করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রস্তাবটি উচ্চাভিলাষী। এটি বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করবে। চুক্তিটি ইউরোপের তেল ও গ্যাস উৎপাদকদের নিয়মিতভাবে তদারকি করবে। একই সঙ্গে গ্রিনহাউজ গ্যাসের ফাঁকফোকর পরীক্ষা ও তা ঠিক করতে বাধ্য করে।

জলবায়ু পরিবর্তনের দ্বিতীয় বৃহত্তম কারণ হলো মিথেন।