সীন্দবাদ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএলবিডির পরিচালনা পর্ষদ এলপিজি ট্যাংকার কেনার প্রস্তাবটির অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ১১ হাজার সিবিএম প্রেসারাইজডের নতুন এলপিজি ট্যাংকার কিনবে।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ এলপিজি ট্যাংকারের জন্য ৩ কোটি ২৫ লাখ টাকা চুক্তি অনুমোদন করেছে। এর সাথে জাহাজ নির্মাণ ফি, কনসালটেন্সি ফি, পরিবর্তন খরচ, টেকওভার খরচ, আইনি ফি, অপরেশনাল খরচ এবং ভ্রমণ খরচ বাবদ আরও ১৫ লাখ টাকা অনুমোদন দেয়।






