সীন্দবাদ ডেস্ক : সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ১,১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

সোমবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ তধ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য মঙ্গলবার (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর করা হবে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকের পর কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ তধ্য জানানো হয়েছে। নভেম্বরে দাম টানা পাঁচ দফা বাড়লেও চলতি মাসের শুরুতে দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৪ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৮১৭ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের এর থেকে বেশি অর্থ গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। সেইসঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ১৮ হাজার ২৫৬ টাকা।

এখন স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১,৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১,৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।