সীন্দবাদ ডেস্ক :: বাংলাদেশ মোট রপ্তানিতে আগের সকল রেকর্ড ভেঙ্গে ৫.৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বছরের শুরুর মাস জানুয়ারিতে নতুন এ রেকর্ড গড়ে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

এর আগের সর্বোচ্চ রপ্তানি হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে মোট রপ্তানির অঙ্ক ছিল ৫.৩৭ বিলিয়ন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে যা ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের হয়েছে। রপ্তানিতে ২.৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জত হয়েছে।