সীন্দবাদ ডেস্ক :: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১৫ কোটি বা ১.১৫ বিলিয়ন ডলার কমেছে শেষ এক সপ্তাহে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ এতটা কমেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রিজার্ভের এ হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যমে এমন তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। বর্তমানে রিজার্ভের পরিমাণ ১৯.৯৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপ পদ্ধতি চালু করার পর রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছিল। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে নিষ্পত্তি হওয়া আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ এতটা কমে গিয়েছে।






