সীন্দবাদ ডেস্ক:বাংলাদেশ বরাবরেই আমাদের বন্ধুপ্রতিম দেশ। বাংলাদেশের উন্নয়নের সাথে চীন সহযোগিতা করে আসছে সবসময়। আমরা বাণিজ্য ও অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছি। আগামীতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বাড়বে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের বিষয়ে চীন খুবই আগ্রহী। আগামী নভেম্বরে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য চায়না ইমপোর্ট ফেয়ারে বাণিজ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বাংলাদেশ সামিটে চীন গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করবে। আগামীতে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরো বাড়বে।’
এ সময় বাণিজ্যমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে বলেন, ‘চীন সবসময় আমাদের উন্নয়ন ও বাণিজ্যে সহযোগিতা করে যাচ্ছে। আমরা আরো বিনিয়োগ চাই চীন থেকে এবং রফতানি বৃদ্ধিতে সহায়তা চাই।বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা স্থাপন খুবই প্রয়োজন এবং এখানে বিনিয়োগ লাভজনক হবে। এছাড়া ডিজিটালাইজেহনের এই সময়ে আইটি সেক্টরে বিনিয়োগ করার চিন্তা করতে পারে চীন।