আহমেদ রকিব: গ্যাস-বিদ্যুৎ এর যা ক্রয়মূল্য সেটা যদি সবাই দিতে পারে তবেই তা আমরা সাপ্লাই দিব বলে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যবসায়ের ক্ষেত্রে আমরা জেনারেটর ট্যাক্স প্রত্যাহার করেছি। পাশাপাশি আপনারাও যাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন সেই বিদ্যুৎ নিজেদের প্রয়োজন মিটিয়ে আবার অন্যকেও যাতে তা সরবরাহ করতে পারেন সেই জন্য ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র, কল-কারখানা, ১০ মেগাওয়াট থেকে ৩০ মেগাওয়াটের ব্যবস্থাও আমি করেছিলাম বলে ব্যাবসায়ীদের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী এ কথা জানান।

৫ ফেব্রুয়ারি (রোববার) সকালে আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত (বিডা) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান, সচিব ও কর্মকর্তারা উপস্থিতিতে তিনি এ বিষয়ে কথা বলেন।

ভর্তুকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভর্তুকি আর কত দেয়া যায়! আমরা কৃষিতে ও খাদ্য উৎপাদনে ভর্তুকি দিয়ে যাচ্ছি।

ইংল্যান্ডে ১৫০ ভাগ বিদ্যুতের দাম বাড়ানোর উদ্বৃতি দিয়ে উদ্ভোদনী অনুষ্ঠানে এ বিষয়ে তিনি আরো বলেন,
আমাদের ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ১২ টাকা। যার বিপরীতে আমরা নিচ্ছি ৬ টাকা। আর তাতেই আমরা অনেক হইচই এর কথা শুনতে পাই। আমাদের মনে রাখা দরকার যে আমরা কিন্তু এখনো সে পর্যায়ে যাইনি। আজকে (বিদ্যুৎ) আমরা শতভাগ দিতে পেরেছি। শুধু তাই নয়, ব্যবসা-বাণিজ্য যাতে সচল থাকে এবং বিনিয়োগ আরো বৃদ্ধি পায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।