সীন্দবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান কারখানা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

গতকাল মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁ সিডস ক্রাশিং কারখানাসহ বিভিন্ন কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন মেঘনা গ্রুপের পরিচালক তাহমিনা মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম, ওসি মাহাবুব আলম ও মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (কারিগরি) কার্তিক চন্দ্র দাস প্রমুখ।

কারখানাটিতে উৎপাদিত তেল, রেপসিড কেক, এক্সটুডেডফুল, ফ্যাট (সয়া) সয়াবিন হাল, লিকুইড লেসিথিন, পাউডার লেসিথিন এবং লেসিথিন অয়েলের উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করেন পিটার হাস।