অ্যাপল ইনকরপোরেশন‘র কিছু বিশেষ কাজে গ্রিন কার্ডধারীদের সুযোগ না নিয়ে অবৈধ অভিবাসীদের সুযোগ দেয়ার অভিযোগে কোম্পানিটি‘কে আড়াই কোটি মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অ্যাপলের পক্ষ থেকে সম্প্রতি এ বিষয় নিশ্চিত করা হয়।

অভিযোগ নিষ্পত্তিতে অ্যাপল‘কে ৬৭ লাখ ৫০ হাজার ডলার সিভিল জরিমানা ও ১ কোটি ৮২ লাখ ডলার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দিতে হবে। এটি এখন পর্যন্ত সবচেয়ে মোটা অংকের জরিমানা।

অ্যাপল কর্তৃপক্ষ জানায়, বিধি লঙ্ঘনের বিষয়টি অনিচ্ছাকৃত। কোম্পানিটি মার্কিন নাগরিকদের নিয়োগ অব্যাহত রেখে বিভিন্ন সরকারি সংস্থার নীতিমালা মেনে একটি শক্তিশালী প্রতিকার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

মার্কিন বিচার বিভাগের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে কাজ করার জন্য পিইআরএম প্রকল্প রয়েছে। কিন্তু অ্যাপল তাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এমনকি এখানে যারা কাজ করবে তারা পিইআরএমের আওতায় আছে কিনা, তাও জানা যায়নি।

এছাড়া কোম্পানিটি সাধারণত অনলাইনে আবেদন নেয়। অথচ পার্ম (পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন) নামে পরিচিত ফেডারেল প্রকল্পে কোম্পানিটি আবেদনকারীদের কাগজে লেখা আবেদন করার শর্ত দিয়েছিল। তাদের এ নিয়োগ প্রক্রিয়া নাগরিকত্বের ভিত্তিতে বৈষম্যবিরোধী ফেডারেল আইনের লঙ্ঘন।

মার্কিন কর্মীদের নিয়োগের চেয়ে বিদেশী শ্রমিকদের সস্তায় পাওয়া যায়। এছাড়া গ্রীন কার্ড স্পন্সরশিপ পাওয়া অভিবাসীরা নিয়োগকর্তার ওপর নির্ভরশীল। তাদের অন্য চাকরিতে যাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়।

এ রায়ের পর অর্থ পরিশোধের পাশাপাশি পার্ম প্রকল্পের বিভিন্ন চাকরিও কোম্পানির স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসবে এবং কর্মীদেরকে বৈষম্যবিরোধী আইনগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেবে।