সীন্দবাদ ডেস্ক : টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে আবরো সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
যুদ্ধে অক্টোবরের ৭ তারিখ থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত ফিলিস্তিনে ৫৪ জন ফিলিস্তিনি, ৪জন ইসরায়েলি এবং ৩জন লেবানিজ সহ মোট ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই সময়ে ১১ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এমন তথ্য জানা যায়।
সিপিজে আরও জানা যায়, সংস্থাটি আরও সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি সংক্রান্ত অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে।

নতুন করে শুরু হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সংঘাতের একদিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন।

খবরে: @আল জাজিরা