গাজায় হামলা হওয়ার পর কয়েকদিনে হুতিরা লোহিত সাগরে তেলবাহী অথবা বাণিজ্যিক কোনো কোনো জাহাজে হামলা চালিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও বৃটেন প্রতিশোধ নিতে উদ্যত হয়। তারা ইয়েমেনের ভিতরে হুতিদের অবস্থানস্থলে হামলা চালিয়েছে। হামলার এই ধারাবাহিকতা বজায় রেখেছে হুথিরা।

শনিবার (১৭ জানুয়ারী) তারা জানিয়েছে আগের দিন এই হামলা চালানো হয়।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, তাদের নৌবাহিনী বৃটিশ তেলের ট্যাংকার পোলাক্সকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এই জাহাজটির সঙ্গে বৃটেনের কি সম্পর্ক আছে তা তারা জানে না। তবে গ্রিসের একটি শিপিং ডাটাবেজ বলছে, এই জাহাজটি পরিচালনা করে এথেন্সের সি ট্রেড মেরিন এসএ নামের একটি প্রতিষ্ঠান।

শুক্রবারে ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভারতগামী পানামার পতাকাবাহী এমটি পোলাক্সে আঘাত করেছে। এই জাহাজটি অশোধিত তেল বহন করছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ওই জাহাজটি হামলা সত্ত্বেও তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়। এতে সামান্য ক্ষতি হয় ট্যাংকারটির।

খবরে – এএফপি