সীন্দবাদ ডেস্ক : এয়ারবাস আটলান্টিক বড়দিনের এক সপ্তাহ আগে আয়োজিত ক্রিসমাস ইভেন্টের ডিনারে অংশগ্রহণ করে ৭০০ কর্মী অসুস্থ। বড়দিনের আগে এ উৎসবের খাবার মেনুতে কী ছিল তা অবশ্য এখনো স্পষ্ট নয়।
ঘটনাটি জনসমুক্ষে আসে শুক্রবার (২২ ডিসেম্বর)। এতে জানা যায়, ওই কর্মীদের অসুস্থতায় ‘বমি বা ডায়রিয়ার লক্ষণ’ ছিল বলে জানায় ফ্রান্সের একটি আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। খাদ্যে বিষক্রিয়ার উৎসের খুঁজে তদন্ত চলছে।
এয়ারবাস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ৭০০ জন নয় বরং তাদের ১০০ জনের মত কর্মী অসুস্থ হয়ে পরে। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তারা এআরএস কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতে আর কখনো যেন এ ধরণের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে চাইছে।
কোন খাবারটিতে সমস্যা ছিল, যে কারণে এত মানুষ অসুস্থ হয়ে পড়লো সে বিষয়ে এআরএস কিছু জানায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসে প্রতিষ্ঠানটি উড়োজাহাজ, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সম্পর্কিত শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে। বিশ্বব্যাপী এদের এক লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান এয়ারবাস আটলান্টিক। ৫টি দেশে তাদের ১৫ হাজারের মত কর্মী কাজ করে।
খবরে – বিবিসি







