সীন্দবাদ ডেস্ক: বাংলাদেশে প্রতিরক্ষাসামগ্রী রফতানির ইচ্ছে প্রকাশ করেছে জাপান। তবে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই মুহূর্তে মোবাইল রাডার সিস্টেম বিক্রি করার জন্য জাপানের একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান।
সোমবার (১৪ নভেম্বর) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দি অ্যাম্বাসেডার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রতিরক্ষাসামগ্রী রফতানির ওপর যে নিষেধাজ্ঞা ছিল সেটি জাপান তুলে নিয়েছে। আসিয়ান অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আমরা ইতোমধ্যে চুক্তি করেছি।এখন আমরা যেটি করতে চাইছি সেটি হচ্ছে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্ট—যার মাধ্যমে জাপানিজ কোম্পানি এখানে প্রতিরক্ষাসামগ্রী রফতানি করতে পারে বলে জানান রাষ্ট্রদূত।
তিনি আরো বলেন, এখন আমরা মোবাইল রাডার সিস্টেম বিক্রি করতে চাইছি। জাপানের একটি কোম্পানি ফিলিপিন্সের বিমানবাহিনীর কাছে ওই সিস্টেম বিক্রি করেছে। এখন তারা এখানে এটি বিক্রি করতে চায়।
ইতোপূর্বে জাপান ফিলিপাইনের নিকট Mitsubishi Electric এর তৈরি JTPS-P14 S-Band মোবাইল রাডার বিক্রয় করে ।
সুতরাং বাংলাদেশের জন্য জাপানের প্রস্তাবকৃত রাডার JTPS-P14 হওয়ার সম্ভাবনা বেশি।
JTPS-P14 একটি S-Band রাডার যার ইন্সট্রুমেন্টাল রেঞ্জ ৪০০ কিঃমি । এটির প্রযুক্তি ১৯৯০ এর দিকে হলেও জাপানি সমরাস্ত্রের প্রযুক্তিগত গুনগত মান এখনো এটিকে যথেস্ট প্রাসঙ্গিক করে রেখেছে । এই রাডারটিকে ২০১৯ সালে আরো আধুনিক JTPS-P25 X-Band রাডার দ্বারা পরিবর্তন করেন জাপানিজ গ্রাউন্ড ডিফেন্স ফোর্স যার রেঞ্জ ৩০০ কিঃমি ।
উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনী ৪০০ কিঃমি রেঞ্জের ফরাসি কোম্পানি Thales এর তৈরি GroundMaster-400 বা GM-400 S-Band রাডার (৪০০ কিঃমি রেঞ্জ) এবং বাংলাদেশ বিমানবাহিনী ইতালির Leonardo এর তৈরি Kronos Land C-Band রাডার (২৫০ কিঃমি রেঞ্জ) রাডার ব্যবহার করে আসছে।







