সীন্দবাদ ডেস্কঃ চলতি অর্থবছরে ডাচ কোম্পানি ফিলিপস ভালো অবস্থান ধরে রাখলেও সারাবিশ্ব থেকে প্রায় ছয় হাজার কর্মী ছাটাই এর ঘোষণা দিলো এই কোম্পানি।
মূলত প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে ডাচ প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটির সিইও রয় জ্যাকব জানান,
সম্প্রতি বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় হ্রাস করতে বিপুল সংখ্যক কর্মী ছাটাই এর ঘোষণা দিয়েছে। তারই আলোকে আগামী কয়েক মাসের মধ্যে আমরা বিশ্বব্যাপী প্রায় ১৩ শতাংশ কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, বিশ্বের বড় বড় প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর মত একই পথে হাঁটছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ফিলিপস। কোম্পানির ব্যয় হ্রাসের মাধ্যমে আর্থিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।