সীন্দবাদ ডেস্ক: কোম্পানির শেয়ার ৩ শতাংশ কম হওয়ায় বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গণমাধ্যম নিউজ কর্পোরেশন । শতকরা ৫ শতাংশ অর্থাৎ প্রায় ১ হাজার ২৫০ জন কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফক্স কর্পোরেশনের সঙ্গে একত্রে পরিচালনার অংশ হিসেবে একবারেই ৬০ লাখ ডলার খরচ করা হয়েছে। এতে কোম্পানির শেয়ার ৩ শতাংশ কমে গেছে। ফলে এই কমে যাওয়া শেয়ারের জন্য বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে, যার মধ্যে চাকরি ছাঁটাই করা অন্যতম। এতে করে বছরে অন্তত ১৩ কোটি ডলার সঞ্চয় করা সম্ভব হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, প্রথমবারের মতো ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্যারন গ্রুপের সাবস্ক্রিপশন ৫০ লাখে গিয়ে পৌঁছেছে। তার পরও তাদের আয় আগের বছরের তুলনায় ৩ শতাংশ কমে ১৩ কোটি ৯০ লাখ ডলার হয়েছে। নিউজ কর্পোরেশনের বিজ্ঞাপন থেকে আয় দ্বিতীয় প্রান্তিকে ১০ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ কোটি ৪০ লাখ ডলার হয়েছে।
রেফিনিটিভ ডাটা বলছে, ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৫২ কোটি ডলার, যা পূর্বাভাসে বলা ২৫৫ কোটি ডলার থেকে কম।







