সীন্দবাদ ডেস্ক: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ) এর নেতৃবৃন্দ।
সোমবার (৮ মে) চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের নিজস্ব কক্ষে বিএসএএ এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বে এসোসিয়েশনের পরিচালনা পর্ষদ বন্দর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে স্বাগত জানান।
পরে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে আগামী দিনে বন্দরের সব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।







