বিএসএএ'র কার্যালয়ে মনোয়নপত্র জমাদানকালে লায়ন শেখ মো: সামিদুল হক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন’র নির্বাচনে (২০২৩-২০২৫ ) পরিচালক পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন সীওয়েভ শিপিংয়ের সিইও লায়ন শেখ মো: সামিদুল হক।

২৬ ফেব্রুয়ারি (রবিবার) আগ্রাবাদস্থ মক্কা-মদিনা টাওয়ারে বিএসএএ’র নিজস্ব কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

কেনো নির্বাচন করছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি শিপিংয়ের সাথে জড়িত ১৯৯২ সাল থেকে। ল্যাম্স ক্লিফোর্ড শিপিংয়ের মাধ্যমে আমার যাত্রা শুরু হয়। অতীতে এই এসোসিয়েশনের অবস্থা ভঙ্গুর পর্যায়ে ছিলো। কিন্তু বর্তমান নির্বাচিত প্রতিনিধিরা এই অবস্থা সচল ও উন্নিত করেছে যা প্রশংসনীয়। কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি এবং অনেক শিপিং এজেন্টের সদস্য আছে যারা নানা জটিলতার তাৎক্ষনিক সমস্যা সমাধানে সহযোগিতা আশা করে। তাদের স্বার্থরক্ষা এবং আমাদের শিপিং এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সেই সকল ক্যাটাগরির সম্মিলত অংশগ্রহণ ও প্যানেল নির্বাচন করার উদ্দেশ্য নিয়েই আমার নির্বাচন করার উদ্দেশ্য। আমরা চাই যারা কাজ জানে, বুঝে এবং করে তাদের মধ্য থেকে যোগ্য লোককে মনোনয়ন দেওয়া হোক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে প্যানেল গঠন করা হোক।
দেশের অর্থনীতির উন্নয়নে শিপিং এজেন্টের গুরুত্ব অপরিসীম। যোগ্যলোক যদি না আসে তবে শিপিং এজেন্টের যে মূল লক্ষ্য তা অর্জিত হবে না বরং জটিলতা আর বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, লায়ন শেখ মোঃ সামিদুল হক দীর্ঘদিন ধরে শিপিং ব্যবসার সাথে জড়িত থাকলেও এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। শিপিং, ফ্রেইট ফরোওয়ার্ডিং, আইটিসহ নানা ব্যবসার সাথে জড়িত ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও নিজেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রেখেছেন।