সীন্দবাদ ডেস্কঃ বাংলাদেশের জন্য আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন পেলো সংস্থার নির্বাহী বোর্ডের সভায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ এই অনুমোদন দেয়।

আইএমএফ এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ৩০ জানুয়ারি (সোমবার) রাতে আইএমএফের নির্বাহী বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়।

আইএমএফ এর তথ্য মতে, আগামী ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে পাওয়া যেতে পারে ঋণের প্রথম কিস্তি যার গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ। সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ।
এই ঋণের মধ্যে দুই ধরনের ঋণ রয়েছে। ৩৩০ কোটি ডলার পাওয়া যাবে বর্ধিত ঋণ সহায়তা বা বর্ধিত তহবিল (ইসিএফ অ্যান্ড ইএফএফ ) থেকে। বাকী ১৪০ কোটি ডলার পাওয়া যাবে রেজিলিয়্যান্স অ্যান্ড সানসেইনিবিলিটি ফ্যাসিলিটির আওতায়।