সীন্দবাদ ডেস্ক: অর্থনৈতিক টানাপোড়েনের কারণে এশিয়ার শীর্ষ ব্যাংকারদের বেতন-ভাতায় মারাত্মক নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। গোল্ডম্যান স্যাকস, মরগান স্ট্যানলি ও ব্যাংক অব আমেরিকার ম্যানেজিং ডিরেক্টরদের বোনাস গড়ে ৪০-৫০ শতাংশ কমেছে। দ্য স্ট্রেইটসটাইমসের সূত্র অনুযায়ী এসব তথ্য জানা গেছে।
শুধু বেতন ভাতাই নয়, কর্মী ছাটাইও শুরু হয়েছে এ প্রভাবে। দুই দফায় কর্মসংস্থান কমানোর পরেও
গোল্ডম্যান আরো ৩ হাজার ২০০ কর্মসংস্থান কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে চীনা ব্যাংকারদের বেশি ছাঁটাই করা হয়েছে। মরগান স্ট্যানলিও অব্যাহতি দিয়েছে চীনা ব্যাংকারদের । নিয়ন্ত্রক সংস্থা কঠোর নজরদারির কারণে চীনের ব্যবসা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।







